শিরোনাম

নভ্যা অভিনয়ে আসুক, চাইছেন না শ্বেতা

নিউজ ডেস্ক : নভ্যা নভেলি নন্দা অভিনয়ে আসুন, এমনটা চাইছেন না শ্বেতা বচ্চন। একটি বইয়ের উদ্বোধনে এসে এমনই জানালেন বচ্চন পরিবারের কন্যা।

বললেন, ‘‌আমি নভ্যাকে নিয়ে বেশ চিন্তিত। অভিনেতাদের পরিবারে জন্ম নিয়েছে বলেই ওঁকে সিনেমায় নামতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। অভিনেতার জীবনটা খুব একটা সহজ জীবন নয়। প্রচন্ড পরিশ্রমও প্রয়োজন। অভিনেতার জনপ্রিয়তার যেমন চোখ ধাঁধিয়ে দেয়, ব্যর্থতাও তেমন ছুঁড়ে দেয় অবসাদের দিকে। তাই নভ্যা যদি নিজে এত শর্ত মেনে অভিনয়ে আসতে চায়, আসবে। কিন্তু অভিনয়ই করতে হবে, এমনটা বাধ্যতা নেই’‌।
কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় নভ্যা ও শাহরুখের ছেলে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়া নিয়ে লম্বা এক চিঠি সংবাদমাধ্যমকে দিয়েছিলেন শ্বেতা। লিখেছিলেন, ‘‌আমার মেয়ের একটি ব্যক্তিগত জীবন আছে। সুপারস্টার পরিবারের সদস্য বলেই তাঁকে নিয়ে মিডিয়ার লাফালাফি ভাল লাগে না। মাঝে মধ্যেই নভ্যাকে নিয়ে মুচমুচে খবর পরিবারের সকলের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ওরও এসব ভাল লাগে না। তাই অকারণে নভ্যার ছবি ছড়িয়ে দেয়া বন্ধ করা হোক। ’‌ নভ্যার মতই বচ্চন পরিবারের সন্তান আরাধ্যাকে নিয়েও যথেষ্ট গোপনীয়তা রাখেন ঐশ্বরিয়া-অভিষেক। সংবাদ মাধ্যম বেশিরভাগ সময়ে এড়িয়ে যাওয়াই ভাল মনে করেন আরাধ্যার বাবা-মা।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "নভ্যা অভিনয়ে আসুক, চাইছেন না শ্বেতা"

Leave a comment

Your email address will not be published.


*