শিরোনাম

নাইজেরিয়ায় বাজার অনুসন্ধানে রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাইজেরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। আজ রবিবার বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নাইজেরিয়ায় বাংলাদেশের প্রথম হাইকমিশনার নিযুক্ত হওয়ায় আবদুল হামিদ কায়কোবাদকে অভিনন্দন জানান।

আবদুল হামিদ বলেন, নাইজেরিয়া ১৮ কোটি মানুষের একটি বিশাল বাজার। সেখানে ওষুধ, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশের পণ্য রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি সেখানে এসব পণ্যের বাজার খুঁজে বের করার জন্য নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য হাইকমিশনার কায়কোবাদকে উপদেশ দেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ-সুবিধা অনুসন্ধানের জন্যও নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।

হাইকমিশনার কাজী শরীফ কায়কোবাদ নাইজেরিয়ায় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "নাইজেরিয়ায় বাজার অনুসন্ধানে রাষ্ট্রপতির আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*