শিরোনাম

নাট্যকর্মী নিচ্ছে বেঙ্গল থিয়েটার

নিউজ ডেস্ক : বেঙ্গল থিয়েটার কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী নিচ্ছে। দলটির আয়োজনে তিন দিনব্যাপী (১৭,১৮ ও ১৯ মার্চ) নাট্যকর্মশালা অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে । এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন- এস এম মহসিন, মীর বরকত, মাসুম রেজা, স্নাতা শাহরিন, রেজা আরিফ, সুদীপ চক্রবর্তী ও বাকার বকুল।
প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকছে- মেডিটেশন, কোরিওগ্রাফী, উচ্চারণ, তাৎক্ষণিক অভিনয় ও ডিজাইন। কর্মশালা ফি- ৬০০ টাকা। কর্মশালার আবেদন ফরম পাওয়া যাচ্ছে-চিলেকোঠা- জাতীয় নাট্যশালা, থিয়েটার কর্ণার- বেইলী রোড, টি এস সি, ঢাকা বিশ্বদ্যালয়। আগামী ১৬ মার্চ রাত ৯টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। বিস্তারিত জানা যাবে-০১৭৩১৬৪৫৪৭৬, ০১৯৭১২৩৬৪২৫ এই নাম্বারে।
এ কর্মশালার সমন্বয়ক হিসেবে আছেন-রাসেল আরেফিন, এনামুুল হক শাহিন ও রবিন দত্ত। কর্মশালা পরিচালক হাসান রেজাউল। কর্মশালায় অংশগ্রহণের জন্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে বেঙ্গল থিয়েটার।

basic-bank

Be the first to comment on "নাট্যকর্মী নিচ্ছে বেঙ্গল থিয়েটার"

Leave a comment

Your email address will not be published.


*