শিরোনাম

নিখোঁজ কিশোরীকে বাড়ি ফেরাল ফেসবুক বন্ধু

নিউজ ডেস্ক : ফেসবুকের দৌলতে বাড়ি ফিরল নিখোঁজ কিশোরী। অভিমানে পনের দিন আগে বাড়ি ছেড়েছিল বর্ধমানের এক কিশোরী। কিন্তু চাকরি খুঁজতে গিয়ে অসত্‍ সঙ্গের পাল্লায় পড়ে। পরে এক ফেসবুক বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরল বাড়ি ছাড়া কিশোরী।

বয়স মাত্র আঠারো। ফেসবুকে প্রচুর বন্ধুবান্ধব। কমেন্ট, লাইক, শেয়ারের গণ্ডি পেরিয়ে চ্যাট ফেন্ডের সংখ্যাও অগুনতি। সবাই বন্ধু। মনের কথা, রাগ-অভিমান-ইচ্ছা, অনিচ্ছা অনায়াসে আদান-প্রদান। সেই ফেসবুকের পরিচয়ের সূত্রে বাড়ি ছেড়ে অতলে তলিয়ে যেতে যেতে আবার ফেসবুকের সূত্র ধরেই বাড়ি ফিরলেন বর্ধমানের এক কিশোরী। বাড়িতে রাগারাগি করে ঘর ছেড়ে বেরিয়ে যান। মালদার এক ফেসবুক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। উদ্দেশ্য চাকরি করে স্বাধীন হবে।

কিন্তু মালদায় গিয়ে কিশোরী বুঝতে পারেন অসত্‍ সঙ্গে পড়েছেন তিনি। আবার সেই ফেসবুক। এবার জলপাইগুড়ির ময়নাগুড়ি। অনন্ত রায় নামে একজনের সঙ্গে কথা বলেন। ফোনেও কথা হয়। অবস্থা বেগতিক দেখে কিশোরীকে ময়নাগুড়ি আসতে বলেন অনন্ত। এবং তার আগেই পুলিশ, গ্রাম পঞ্চায়েতের সাহায্যে মেয়ের বাড়িতে খবর দেন। ময়নাগুড়ি আসেন কিশোরীর অভিভাবকরা। কিশোরী ময়নাগুড়ি পৌঁছালে, তাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

সূত্র: জিনিউজ

basic-bank

Be the first to comment on "নিখোঁজ কিশোরীকে বাড়ি ফেরাল ফেসবুক বন্ধু"

Leave a comment

Your email address will not be published.


*