নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নিজের কেন্দ্রেও প্রায় এক হাজার ভোটে হেরেছেন।
চাষাড়ার ঈদগাহ মাঠ সংলগ্ন আদর্শ স্কুলের দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পেয়েছেন ৯৬৮ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ফল ঘোষণা করেন।
নাসিক নির্বাচনে মেয়র পদে ৭৭ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন। ১৭৪টি কেন্দ্রের মধ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।

Be the first to comment on "নিজের কেন্দ্রেও পারলেন না সাখাওয়াত"