শিরোনাম

নির্বাচন কমিশন রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ করবে ॥ রিজভী

নিউজ ডেস্ক : যে নির্বাচন কমিশন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের উৎসাহীত করবে এবং সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে বিএনপি এমন নির্বাচন কমিশন প্রত্যাশা করে। মহামান্য রাষ্ট্রপতি এমন একটি নিরপেক্ষ কমিশন গঠন করবেন বলে সংলাপে গিয়ে বিএনপি এমন আশাবাদ ব্যাক্ত করবে। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, যা সমগ্র জাতি প্রত্যাশা করে  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাবে তারই প্রতিধ্বনি করেছেন । আমরা আশা করবো সেই ধরনের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের প্রতি সকল দলের আস্থা থাকবে। তবে সেই আস্থা ব্যতিরেকে যদি রাষ্ট্রপতি বর্তমান সংবিধান অনুযায়ী ও প্রধানমন্ত্রীর পরামর্শে শুধুমাত্র শাসকদলের কোনো অনুগতদের খোঁজেন তাহলে কোনো আস্থাশীল ঘটনা হবে না। সংলাপের মাধ্যমে সকল রাজনৈতিকদলের কাছে নিরপেক্ষ ও আস্থাশীল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা করছে বিএনপি।

নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারী উ”চারণ করে রিজভী বলেন, আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আলোহীন, ভোটহীন, ও অন্ধকারতুল্য প্রবণতার নির্বাচন সফল করার তৎপরতা চালালে সেটি প্রতিহত করার জন্য জনগণ দিবানিশি প্র¯‘ থাকবে। পাশাপাশি আত্মঘাতি কর্মকান্ডের উপযুক্ত জবাব পেতে নির্বাচন কমিশনকে প্র¯‘ত থাকতে হবে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির প্রত্যাশা হ”েছ একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন যা সরকারের খাঁচায় বন্দি পাখি হবে না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে নির্বাচন কমিশর গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব। অপর এক প্রশ্নে র জবাবে তিনি বলেন, সংকোচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রগণ। তবে এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সন্ত্রাসীদের  সহিংস ভঙ্গি প্রদর্শণের নানা আলামত ফুটে উঠছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপ¯ি’ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "নির্বাচন কমিশন রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ করবে ॥ রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*