শিরোনাম

নেতৃত্ব দেওয়ার সুযোগ ট্রাম্পের পাওয়া উচিত ॥ হিলারি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর হিলারি ক্লিনটন বলেছেন, নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ ডোনাল্ড ট্রাম্পের পাওয়া উচিত। পরাজয়ের পর প্রথম জনসমাবেশে দেওয়া বক্তৃতায় ডেমোক্র্যাট পার্টির এই প্রার্থী বলেছেন, তিনি আশা করছেন সব আমেরিকানের জন্যই ট্রাম্প একজন সফল প্রেসিডেন্ট হবেন। সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মিসেস ক্লিনটন বলেন, আমাদের সংবিধানেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি রয়েছে।
তিনি বলেন, আমি দুঃখিত যে, আমরা এই নির্বাচনে জিততে পারিনি। এটাও আমরা দেখেছি যে, আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও আমাদের জাতি অনেক বেশি বিভক্ত। তাঁর বক্তৃতা শুনছে, এমন ছোট মেয়েদের উদ্দেশে তিনি বলেন, তোমার বিশ্বাস, আর শক্তির ওপর কখনও সন্দেহ ক’রো না, বিশ্বের প্রতিটি সুযোগ পাওয়ার অধিকার তোমার আছে।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটের দিক থেকে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। যদিও ইলেকটোরাল ভোটে বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামনের জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। নিজের জীবনে এই প্রথম তিনি নির্বাচনের মাধ্যমে এসে কোনো অফিসের দায়িত্বভার গ্রহণ করবেন।

basic-bank

Be the first to comment on "নেতৃত্ব দেওয়ার সুযোগ ট্রাম্পের পাওয়া উচিত ॥ হিলারি"

Leave a comment

Your email address will not be published.


*