নিউজ ডেস্ক : পরিবার পরিজনদের সাথে নড়াইলে ঈদ উদযাপন করছেন তারকা ক্রিকেটার নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা ঈদ উদযাপন কবছেন জন্মমাটি নড়াইলে।
নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ময়দানে নামাজ আদায় করতে মাশরাফি সকাল সাড়ে ৭ টায় ঈদগাহ্এ যান।
এসময় শিশু পুত্র ছাহেল বিন মুর্তজা, কন্যা হুমায়রা ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা মামা নাহিদুর রহমানসহ অন্যান্যরা একত্রে নামাজ আদায় করেন।
মেঘাচ্ছন্ন আকাশে গরমের তিব্রতা ছিলনা, ফলে ছায়া-শীতল ও মনোরম পরিবেশে নির্বিগ্নে নামাজ আদায় করেন তাঁরা।
ঈদের নামাজ শেষে মাশরাফি আত্মীয়, বন্ধুবান্ধব, ভক্তবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিয়ম করেন।

Be the first to comment on "নড়াইলে ঈদের জামাতে মাশরাফি"