নিউজ ডেস্ক॥ নড়াইল জেলায় এক মাসের মধ্যে জঙ্গী ও মাদক মুক্ত করার লক্ষে বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম’র নেতৃত্বে জেলার পুলিশ সদস্যরা শোভাযাত্রা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ আশিকুর রহমান, এস.আই নয়ন পাটোয়ারী, এ,এস,আই হাসান, এ,এস,আই জহির, এএসআই আমলগীর, নারায়ন, শিমুল, শরীফ, সাজ্জাদুল ইসলাম, রায়জিদ, মুরাদ, ইমরান, জামানসহ নড়াইল পুলিশ বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অনেকে। নড়াইলবাসী পুলিশ সুপারের এ উদ্বোগকে স্বাগত জানিয়েছে।
নড়াইলে মাদক বিরোধী শোভাযাত্রা
নড়াইলে মাদক বিরোধী শোভাযাত্রা
Be the first to comment on "নড়াইলে মাদক বিরোধী শোভাযাত্রা"