নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পেচিডুমুরিয়া গ্রামে পূর্ব বিরোধেরজের ধরে আশরাফ ফকির (২৮) নামে একযুবককে কুপিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। সে ওই গ্রামের জাফর ফকিরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।, নড়াইলের নড়াগাতি থানার পেচিডুমুরিয়া গ্রামের মজিবর রহমান মজি মোল্যার সাথে একই গ্রামের মিঠু শেখের বিরোধ চলে আসছিল এঘটনার জের ধরে সোমবার দুপুরে মজি মোল্যার সমর্থক মেহেদী, হুসাইন মোল্যা মোল্যা ও মিঠু শেখের সমর্থক আশরাফ ফকিরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নড়াগাতি থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধেরজের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Be the first to comment on "নড়াইলে যুবককে কুপিয়ে যখম"