নিউজ ডেস্ক : নড়াইলে দেবি দুর্গার বিজয়া দশমী মা রাঙিয়ে দিয়ে যাও। যাওয়ার আগে যাওগো রাঙিয়ে দিয়ে যাও। বাঙালি জীবনের এই চিরায়ত সংস্কৃতির নামই সিঁদুরখেলা। সিঁদুর মানেই মঙ্গলবার্তা। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদ্বোধন। স্বামী, সন্তানের মঙ্গলকামনা। ঘরের মেয়েকে বিদায় জানানোর সময় সারাবছরের মঙ্গলপ্রার্থনা। বিসর্জনের আগে শহরের বনেদি বাড থেকে ঘরোয়া বাড়িতে শুরু হয়ে গেছে সিঁদুরখেলা। পরনে শাড়ি আর কপালে সিঁথি ভরা সিঁদুর নিয়ে বিষন্নতা ভুলে নতুন করে প্রতীক্ষার শুরু। জানা যায় সকলের প্রতিক্ষা আরো একটি বছরের। আগমনীর প্রতীক্ষায় ফের দিন গোনা শুরু। মায়ের কাছে মঙ্গলকামনা, তুমি নব রূপে এসো প্রাণে। ভালোবাসার রঙে মেতে ওঠার নামই সিঁদুরখেলা। শুভ বিজয়া দশমী। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা। গতকাল সারা দেশের পূজামন্ডপে দেবী দুর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়। গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ১১অক্টোবর দেবি দুর্গার বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হয়।
নড়াইলে সিঁথির সিঁদুর রাঙ্গিয়ে দেবী দুর্গার বিদায় !
নড়াইলে সিঁথির সিঁদুর রাঙ্গিয়ে দেবী দুর্গার বিজয়া দশমী
Be the first to comment on "নড়াইলে সিঁথির সিঁদুর রাঙ্গিয়ে দেবী দুর্গার বিদায় !"