নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে র্যাবের লিগ্যাল মিডিয়া উইয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটকদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, টাকা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুর ১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Be the first to comment on "পল্লবী থেকে জেএমবির দুই সদস্য আটক"