নিউজ ডেস্ক : পাকিস্তানি বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই। দুই দেশের সম্পর্কে চলতি টানাপোড়েনের কথা মাথায় রেখেই পাকিস্তানি বিউটি পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাবে সায় দিলেন না তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, সম্প্রতি একটি পাক বিউটি ব্র্যান্ড তাদের একটি পণ্য এনডোর্স করতে প্রাচীকে প্রস্তাব দিয়েছিল। এক বিবৃতিতে প্রাচী বলেছেন, এখন তিনি পাকিস্তানের কোনও বিজ্ঞাপন চুক্তি করছেন না। এ ব্যাপারে যে প্রস্তাব এসেছিল, তা তিনি খারিজ করে দিয়েছেন। এ ধরনের বিজ্ঞাপন করার এটা সঠিক সময় নয় বলেই তিনি মনে করছেন। – এবিপি
পাকিস্তানি বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন প্রাচী দেশাই

Be the first to comment on "পাকিস্তানি বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন প্রাচী দেশাই"