শিরোনাম

পাখি খ্যাত অভিনেত্রী ও মোশাররফ করিমের ‘মেঘবালিকা’

নিউজ ডেস্ক : ঈদে মোশাররফ করিম অভিনীত নাটক মানেই বাড়তি আনন্দ। এবারের ঈদে একাধিক টিভি চ্যানেলে থাকবে মোশাররফ করিম অভিনীত নাটক। এর মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কলকাতার ‘পাখি’-খ্যাত অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীর সঙ্গে মোশাররফ করিমের অভিনয়।
পারভেজ আমিনের পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘মেঘবালিকা’। এতে মোশাররফ করিমের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার মধুমিতা চক্রবর্তী। ভারতের হিমাচল প্রদেশের মানালিতে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন রাশেদ শাওন। মেঘবৃষ্টি টেলিফিল্মসের প্রযোজনায় এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন দুপুর ২.২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

basic-bank

Be the first to comment on "পাখি খ্যাত অভিনেত্রী ও মোশাররফ করিমের ‘মেঘবালিকা’"

Leave a comment

Your email address will not be published.


*