শিরোনাম

পারিশ্রমিক দিয়েও বাদ দেওয়া হলো শাকিব খানকে

নিউজ ডেস্ক : বদিউল আলম খোকনের ছবি থেকে বাদ পড়ছেন শাকিব খান। এটা পুরনো খবর।

নতুন খবর হলো আগামী ফেব্রুয়ারি থেকে ‘রংবাজ ২’ শিরোনামের নতুন ছবি শুরু করছেন এই পরিচালক। আর সেই ছবিতে শাকিবকে পারিশ্রমিক দেওয়ার পরও বাদ দিচ্ছেন তিনি। শাকিব খানের পরিবর্তে আরিফিন শুভকে নেওয়া হচ্ছে। আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি।
‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিচালক খোকন বর্তমানে পরিচালক সমিতির নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন। ফলে শুটিং আগামী ফেব্রুয়ারিতে পিছিয়ে নেওয়া হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এবং সজল-মাহি অভিনীত ‘হারজিৎ’ ছবিটির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে। জানুয়ারিতে আবার এই ছবির শুটিং শুরু হবে।

বদিউল আলম খোকন বলেন, ”শাকিব বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই। তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন, তার কথা মতো আমরা কিছুই জানি না। তাই তাকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না। এটা আমার একটি প্রতিবাদ। শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে। ”

তিনি বলেন, সে ভালো অভিনেতা এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে তার মতো কোনো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু তাকে নিয়ে আমি কাজ করব না। কারণ সে নিজের অস্তিত্বকে অস্বীকার করেছে।

basic-bank

Be the first to comment on "পারিশ্রমিক দিয়েও বাদ দেওয়া হলো শাকিব খানকে"

Leave a comment

Your email address will not be published.


*