শিরোনাম

পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ কিশোরের ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক:আমেরিকার শিকাগো শহরের কর্মকর্তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন যেখানে পুলিশ নিরস্ত্র একজন কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করার আগের মুহূর্তের দৃশ্য উঠে এসেছে।

গত সপ্তাহে গাড়ি চুরির সন্দেহে ওই পল ও’নীল নামে ১৮ বছরের টিন এজারকে পুলিশের তাড়া করার ঘটনার পর গুলিতে সে নিহত হয়।

আর পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরায় ধরা পড়ে অস্ত্রহাতে তাকে তাড়া করার দৃশ্য।

এমন এক সময় এই ঘটনাটি ঘটলো যখন আমেরিকায় তরুণ কৃষ্ণাঙ্গ সম্প্রদায় এবং পুলিশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজমান।

ভিডিও ফুটেজে টিন এজার পল ও’নীলের গাড়িকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এরপর সে যখন দৌড়ে পালাতে থাকে তখন তার পিছু পিছু পুলিশ সদস্যও গুলি ছুড়তে ছুড়তে দৌড়াতে থাকেন ।

এই ভিডিও ফুটেজকে খোদ পুলিশের একটি স্বাধীন প্যানেলই বলছে, “ মর্মান্তিক ও উদ্বেগজনক”।

শহরটিতে সবোর্চ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনও ভিডিও এত দ্রুত প্রকাশ করা হল । নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে পুলিশকে তার ভিডিও প্রকাশ করতে হবে।

পুলিশের অভিযোগ ২৮শে জুলাই ও’নীল একটি গাড়ি চুরি করে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। তার পোস্টমর্টেম পরীক্ষায় দেখা যায়, শরীরর পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল।

যদিও ও’নীল নিহত হওয়ার সময়কার দৃশ্য প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, সেসময় সেখানে ক্যামেরা ত্রুটিপূর্ণ ছিল ।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, শরীরে সংযুক্ত ক্যামেরার ইচ্ছাকৃত-ভাবে অপ-ব্যবহার করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি না” ।

এদিকে শিকাগোর পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করা কর্মকর্তাদের প্রতি অন্যায় এবং এর ফলে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে।

এই ঘটনায় অভিযুক্ত তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

 

basic-bank

Be the first to comment on "পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ কিশোরের ভিডিও প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*