শিরোনাম

পেছালো ‘অবতার ২’-এর মুক্তি

নিউজ ডেস্ক : অপেক্ষার সময় যেন আবারো বেড়ে গেল। সম্প্রতি রয়টার্সের এক প্রশ্নোত্তর পর্বে ‘অবতার’র সিক্যুয়াল মুক্তি নিয়ে নির্মাতা জেমস ক্যামেরন জানালেন বিস্তারিত। বিখ্যাত ও জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ২০০৯ সালে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘অবতার’-এর সিক্যুয়াল নিয়ে এখন সিনেমাপ্রেমীদের মধ্যে উত্সাহ, উদ্দীপনা আর কৌতুহলের শেষ নেই। কিন্তু ভক্তদের সেসব উত্সাহ-উদ্দীপনায় যেন পানি ঢেলে পরিচালক জেমস ক্যামেরন জানালেন, খুব শিগগিরই আসছে না ‘অবতার’-এর দ্বিতীয় পর্ব। তিনি বলেন, ‘অবতার টু’ নিয়ে বর্তমানে আমি গবেষণা করছি। কীভাবে একে আরো আধুনিক ও আরো প্রযুক্তির ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছি। সবকিছু চূড়ান্ত করে ছবির কাজ শেষ করতে ২০১৮ সাল পর্যন্ত গড়াবে। কিন্তু চলচ্চিত্রটি মুক্তির কোনো তারিখ এখন ঘোষণা করবো না’। অস্কারজয়ী এই পরিচালক আরো বলেন, ‘দর্শকদের জন্য বেশ বড় একটা চমক রয়েছে। যেখানে সাড়ে ৪ বছরে মানুষ একটি চলচ্চিত্র বানায়। সেখানে আমরা একসাথে ৪টি চলচ্চিত্র বানাচ্ছি। একইসাথে  ‘অবতার-২, ৩, ৪ ও ৫-এর কাজ চলছে।’

basic-bank

Be the first to comment on "পেছালো ‘অবতার ২’-এর মুক্তি"

Leave a comment

Your email address will not be published.


*