শিরোনাম

পেট্রোল বোমার জন্য খালেদাকে দ্রুত বিচারের দাবি হাছানের

নিউজ ডেস্ক : বিএনপির বিগত আন্দোলনের সময়ে সারা দেশে পেট্রোল বোমা মেরে যেসব মানুষকে হত্যা করা হয়েছে তার জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দ্রুত বিচার আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান। ‘জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এর আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে সারা দেশে যত পেট্রোল বোমা মেরে, অগ্নি সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে তার হুকুম দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এই সব হত্যাকান্ডের হুকুমের আসামী করে তার বিরুদ্ধে মামলা করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
হাছান মাহমুদ আরও বলেন, আমি আজ বিশ্ব নারী দিবসে সরকার কাছে দাবি জানাই ওই সব ঘটনায় যেসব মা, বোন মারা গেছেন তাদের হত্যার দায়ে খালেদা জিয়াসহ ওই সন্ত্রাসী ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাহলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কুমিল্লায় পেট্রোল বোমার ঘটনায় খালেদা জিয়াকে আসামী করা হয়েছে। শুধু কুমিল্লার ঘটনায় নয় ঢাকাসহ সারা দেশে যত পেট্রোল বোমা, অগ্নি সন্ত্রাস হয়েছে সকল ঘটনার জন্য খালেদা জিয়াকে আসামী করতে হবে।
চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- এম এ করিম, জিন্নাত আলী খান জিন্না, শাহাদাৎ হোসেন টয়েল প্রমুখ।

basic-bank

Be the first to comment on "পেট্রোল বোমার জন্য খালেদাকে দ্রুত বিচারের দাবি হাছানের"

Leave a comment

Your email address will not be published.


*