শিরোনাম

প্রথমবারের মতো টেস্ট ওপেনিংয়ে সৌম্য

নিউজ ডেস্ক : নিউজিল্যন্ডের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত ভালোভাবেই দিয়েছেন। দেখা গেছে সেই হারিয়ে যাওয়া ব্যাটিং দ্যুতি। টেস্ট অভিষেকটা আগে হয়ে গেলেও ওপেনিং করা হয়নি। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তবে সেটা নিয়মিত ওপেনার ইমরুল কায়েসের ইনজুরির সুবাদে।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বললেন, “ইমরুল অসুস্থ থাকায় সৌম্য সুযোগ পেতে যাচ্ছে। সবশেষ টি-টোয়েন্টি দুটিতে ওকে দারুণ মনে হয়েছে। আমি নিশ্চিত যে সুযোগ পেলে ভালো করবে। সোহানকেও আমরা ওয়ানডেতে দেখেছি। আমি মনে করি, ওরা দুজনই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। ”

সৌম্য এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন। তবে কখনোই ইনিংস শুরু করা হয়নি। আগের তিন টেস্টেই তিনি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ও বিকল্প বোলার হিসেবে বিবেচিত হয়েছেন। ৫ ইনিংসের ৪টিতে খেলেছেন ৭ নম্বরে, একটি ৬ নম্বরে। ইমরুলের চোটের কারণে এই প্রথমবার সৌম্য খেলবেন প্রিয় জায়গা ওপেনিংয়ে।

basic-bank

Be the first to comment on "প্রথমবারের মতো টেস্ট ওপেনিংয়ে সৌম্য"

Leave a comment

Your email address will not be published.


*