শিরোনাম

প্রধানমন্ত্রী আসছেন তাই…

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর-রায়পুর ও ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তায় দীর্ঘদিন সংস্কারের অভাবে ছোট-বড় মিলিয়ে অনেক গর্ত থাকায় ওই সড়কে নিয়মিত যান চলাচলে দুর্ভোগ ছিল। তবে গত দুই দিনে খুব দ্রুত পাল্টে যেতে শুরু করেছে এসব সড়কে চেহারা। আসল ব্যাপার হলো আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর সফর করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি সড়কে গর্ত ভরাট আর অন্যান্য মেরামতকাজ চলছে এখন সমানতালে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার দালাল বাজার থেকে রায়পুর উপজেলার বোয়ার্ডা বাজার পর্যন্ত অঞ্চলিক মহাসড়কটি অতি গুরুতপূর্ণ হওয়ায় মেরামত করার জন্য অনেক দিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে এলেও তার প্রতি নজর ছিল না কর্তৃপক্ষের। এখন প্রধানমমন্ত্রী আসছেন বলেই তড়িঘড়ি করে কাজ চলছে। তবে যে উপলক্ষেই হোক, কাজ হচ্ছে এটাই বড় কথা।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, প্রায় দীর্ঘ ১৮ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী লক্ষ্মীপুর আসছেন। তার এই সফর সফলে লাখো মানুষের সমাগম করতে নেতাকর্মীরা দিনরাত বিভিন্ন সভাসহ কাজ করছেন।এ ব্যাপারে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী আসার খবর আগেই পাওয়া গেছে। তাই ভাঙা জায়গা ঠিক করা হচ্ছে। সড়ক যান চলাচলের উপযোগী করা হচ্ছে।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান বলেন, জনগণের দুর্ভোগ কমাতে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ এর বোয়ার্ডা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মেরামত করা নির্দেশ দিয়েছি সওজকে। এ ছাড়াও খুব শিগগিরই ওই সড়কটি টেন্ডার পুরো কাজ করানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রী আসছেন তাই…"

Leave a comment

Your email address will not be published.


*