নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’-এর লিখিত পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৩৫৪৬৩ জনের মধ্যে ৬৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারি রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোজ্য েেত্র এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমাপূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।
প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Be the first to comment on "প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ"