গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার আত্মহত্যার শোকের ১৩ দিন পর প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের পাশে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহাগ মল্লিক উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে সোহাগ মল্লিকের সঙ্গে পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) দীর্ঘদিন প্রেম চলে আসছিল। কিন্তু এ প্রেমে বাধা হয়ে দাড়ায় তাদের পরিবার।
এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে গত ১০ জানুয়ারি রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের পাশে গিয়ে বিষপান করে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Be the first to comment on "প্রেমিকার আত্মহত্যার ১৩ দিন পর কবরের পাশে প্রেমিকের আত্মহত্যা"