শিরোনাম

ফেনীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক : ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় চুরি করার সময় বাধা পেয়ে ঝর্না আখতার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দাগনভূঞাঁ থানার ওসি আসলাম উদ্দিন।
নিহত ঝর্না ওই গ্রামের ছমির মুন্সি হাটের প্রবাসী ওয়ালী উল্লাহর স্ত্রী।
জানা যায়, গভীর রাতে একদল চোর সিঁধ কেটে ঝর্নার ঘরে ঢোকে। এ সময় ঝর্না চিৎকার করতে গেলে তারা ধারালো ছুরি দিয়ে ঝর্নার গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো মামলা হয়নি।

basic-bank

Be the first to comment on "ফেনীতে গৃহবধূকে গলা কেটে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*