শিরোনাম

ফের একসঙ্গে ডিনার করলেন সুজান-ঋত্বিক

নিউজ ডেস্ক : ফের কাছাকাছি সুজান-ঋত্বিক!‌‌ গতকাল বৃহস্পতিবার সে রকমই মুহূর্তের সাক্ষী থাকল মুম্বাই। এক রেস্তোরাঁ থেকে প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বেরোতে দেখা গেল ঋত্বিক রোশনকে।

সেখানে ডিনার সারার পর সুজানকে নিজের গাড়িতেই বাড়ি পৌঁছে দিয়ে এলেন। সঙ্গে ছিল দুই ছেলে রেহান, হৃদানও। সম্ভবত এই কারণেই ফের কাছাকাছি দুজন।
২০১৩ সালে বিচ্ছেদ হয় সুজান-ঋত্বিকের। কেন, জানাননি দুজনের কেউই। তবে তার প্রভাব ছেলেদের ওপর পড়তে দেননি তাঁরা। এর আগে দুই ছেলের স্কুলে পেরেন্ট–টিচার মিটিংয়ে গেছিলেন দুজন। রেহান–হৃদানের জন্মদিনেও এক সঙ্গে পার্টি করেছেন তাঁরা। এবার ছেলেদের মন রাখতেই ফের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া। তার পর ছবিও তোলেন দুজন।

তবে এ বছরে সম্ভবত শেষ। কারণ ২৫ জানুয়ারি মুক্তি পাবে ঋত্বিকের ‘‌কাবিল’‌। এই কদিন ছবির প্রচারেই ব্যস্ত থাকবেন ঋত্বিক। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ইয়ামি গৌতম।
সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "ফের একসঙ্গে ডিনার করলেন সুজান-ঋত্বিক"

Leave a comment

Your email address will not be published.


*