শিরোনাম

বন্ধ অনিবন্ধিত সিমও সচল করা যাবে

নিউজ ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে`র মধ্যে পুনর্নিবন্ধন না করা সিম সাময়িক বন্ধ রাখা হলেও দু`মাসের মধ্যে তা আবার পুনর্নিবন্ধন করে চালু করা যাবে। অর্থাৎ নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় চাইলে পুরোনো নম্বরটি চেয়ে নিতে পারবেন।

জানা যায়, ‘জিরো আওয়ার’ থেকে অনিবন্ধিত সিম স্থায়ীভাবে নিস্ক্রিয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রযুক্তিগত জটিলতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে অপারেটরগুলো। এছাড়া গত ২৫ মে বিটিআরসি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সিম বন্ধ করতে অন্তত দেড় দিন সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন বিটিআরসির কর্মকর্তারা।

গত রোববার সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিম পুনর্নিবন্ধন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিবন্ধিত সিম বন্ধ করতে দুই দিনেরও বেশি সময় লেগে যেতে পারে।

এর আগে ৩১ এপ্রিলের পর অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ রাখার কথা বলা হলেও একই কারণে তা বন্ধ করতে পারেনি অপারেটরগুলো।

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হলেও প্রবাসী ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সিমগুলো পরবর্তী ১৮ মাস পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে বাধ্যতামূলকভবে তাদের সিম পুনর্নিবন্ধন করিয়ে নিতে হবে। তবে বন্ধ হওয়া সিম পুনর্নিবন্ধনের আগ পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।

basic-bank

Be the first to comment on "বন্ধ অনিবন্ধিত সিমও সচল করা যাবে"

Leave a comment

Your email address will not be published.


*