শিরোনাম

বরিশালে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল হাট এলাকার ভাড়াটে বাসা থেকে সোমবার রাতে এক গৃহপরিচারিকার (১০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গৃহপরিচারিকার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গাজী মো. অহিদুল জানান, বেসরকারী এনজিও ব্র্যাকের সরিকল শাখার কর্মচারী গীতা রানী সুতারের বাসায় গত দেড়বছর ধরে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার খাগবাড়ি গ্রামের সমীর রায়ের মেয়ে সঙ্গীতা রায় গৃহপরিচারিকার কাজ করত। গীতা রানী সোমবার দুপুরের খাবার শেষে তার আড়াই বছরের সন্তানসহ সঙ্গীতাকে বাসায় রেখে ব্র্যাক অফিসে যান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গীতা রানীর সন্তানের কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে গীতা রানীর ভাড়াটে বাসার সামনের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দেয়া সঙ্গীতার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গীতার ঝুলন্ত লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করলে দুপুরে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় গীতা রানীর স্বামী ডাসার থানার আরুয়াকান্দি গ্রামের বিষ্ণু হালদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

basic-bank

Be the first to comment on "বরিশালে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*