শিরোনাম

বলিউডের এই তারকারা ‘রেশনে সস্তায় চাল ডাল কেনেন’!

নিউজ ডেস্ক : রানি মুখার্জি, দীপিকা পাডুকোন, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ এই চার বলিউড ডিভা ‘রেশনে সস্তায় চাল ডাল কেনেন’! শুধু তাই নয় এই চার বলিউড ডিভাই নাকি উত্তরপ্রদেশের পুত্রবধূ!
অবাক হচ্ছেন? অবাক হওয়ারই তো কথা। বলিউডের সব থেকে বেশি পারশ্রমিক নেওয়া ‘হলিউড অভিনেত্রী’ দীপিকা রেশন কার্ড দেখিয়ে সস্তায় চাল, গম, কেরোসিন কেনেন! এখানেই শেষ নয়, শত্রুঘ্ন সিনহার কন্যা ‘আকিরা’ গার্ল সোনাক্ষীর নাকি বিয়েও হয়েছে! স্বামীর নাম রমেশ চাঁদ। আরও শুনবেন? রানি মুখার্জির বিয়ে আদিত্য চোপড়ার সঙ্গে হয়নি, তাঁর স্বামী হলেন রাম স্বরূপ। দীপিকা বিয়ে করেছেন রাকেশ চাঁদকে। শ্রীলঙ্কার মডেল জ্যাকলিনের স্বামীর নাম সাধু লাল। সরকারি নথি অনুযায়ী এটাই তাঁদের পরিচয় এবং এই পরিচয় পত্র দেখিয়েই তাঁরা রেশনে ভর্তুকির সামগ্রী কিনছেন! উত্তরপ্রদেশের সাহেবগঞ্জে রেশন তুলতে গিয়ে এই অবাক করা কাণ্ড আবিষ্কার করেন গ্রামেরই কয়েকজন মানুষ। ঘটনার কথা জানাজানি হতেই হৈ চৈ শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশের পুলিস। প্রাথমিক তদন্তে জানা যায় এই চার বলিউড ডিভার ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন তুলতেন রেশন ডিস্ট্রিবিউটর।
পরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর জানা গিয়েছে বলিউড ডিভাদের নামের সঙ্গে তাঁদের স্বামী হিসেবে যাদের নাম আছে তাঁদের কোনও অস্তিত্বই নেই।

basic-bank

Be the first to comment on "বলিউডের এই তারকারা ‘রেশনে সস্তায় চাল ডাল কেনেন’!"

Leave a comment

Your email address will not be published.


*