শিরোনাম

বাঁশখালীতে নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শঙ্খ নদীর মোহনায় জুঁইদন্ডী ঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোষ্টগার্ডের ডুবরী দল। আজ শনিবার ১০ টার দিকে বাঁশখালীর  ঈশ্বর বাবুর হাট ঘাট এলাকার পশ্চিম দিকে চরে ভেসে উঠে দুই ছাত্রীর লাশ। খবর পেয়ে ডুবরী দল ওই এলাকা থেকে লাশ ২টি উদ্ধার করেছে। কোষ্টগার্ডের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার ল্যাপটেন্যান্ট কমান্ডার জসীম উদ্দীন জনকন্ঠকে নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ ৪৮ ঘন্টার অভিযান সমাপ্তি ঘোষণা করা হল।

উদ্ধার হওয়া দুই ছাত্রী পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী এলাকার মোস্তাক আহমদের কন্যা হানুফা আক্তার (১২) ও সিরাজুল ইসলামের কন্যা জান্নাতুল মাওয়া (১১)। দুই জনই বাঁশখালীর  যাতানূরাইন ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

 

basic-bank

Be the first to comment on "বাঁশখালীতে নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*