শিরোনাম

‘বাংলাদেশের বিপক্ষে ভালো না খেললে ফল ভয়াবহ!’

নিউজ ডেস্ক : বাংলাদেশকে এখন আর কেউ গোনার বাইরে রাখার সাহস পায় না। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মতো দলও না।

যার প্রমাণ হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। সেই অতীত থেকেই শিক্ষা নিয়ে শিষ্যদের সতর্ক করলেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ভালো না খেললেই বিপদ!
আগামী ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৭ ওয়ানডের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এমন একটা দলকে দেশের মাটিতে হালকাভাবে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। মাশরাফির বাংলাদেশ এখন ভয়ংকর দল। তাই কিউই কোচ শিষ্যদের সতর্ক করে বললেন, “আমাদের দেশে ওরা ভালো খেলেনি সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশ এখন কেবলই উন্নতিকামী দল নয়। তারা ক্রিকেটের উঠতি শক্তি। তাই কোনোভাবেই তাদের হালকা ভাবে দেখছি না আমরা। ”

উল্লেখ্য, এর আগে দেশের মাটিতে দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে ৪ ওয়ানডের সিরিজে এবং ২০১৩ সালে ৩ ওয়ানডের সিরিজে। তখনও খুব বলার মতো দল বাংলাদেশ ছিল না। আর সত্যিকার অর্থে তখন নিউজিল্যান্ড দলটাও ছিল নবীন। আর দেশের মাটিতে খেলার অ্যাডভান্টেজ তো ছিলই। এবার বিদেশের মাটিতে পরীক্ষা দিতে প্রস্তুত হচ্ছে ম্যাশ বাহিনী। পরীক্ষা নিতে প্রস্তুত নিউজিল্যান্ড। তবে তার আগে কিউই কোচ স্পষ্ট করেই বললেন, “ওদের বিপক্ষে আমরা যদি ভালো না খেলি তবে তার ফল ভয়াবহ হবে।

basic-bank

Be the first to comment on "‘বাংলাদেশের বিপক্ষে ভালো না খেললে ফল ভয়াবহ!’"

Leave a comment

Your email address will not be published.


*