শিরোনাম

বিকল্প ব্যবস্থায় ‘ভুবন মাঝি’

নিউজ ডেস্ক : সিনেমা হলের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় প্রদর্শিত হচ্ছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘ভুবন মাঝি’। গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ‘বিকল্প ব্যবস্থায়’ ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে।
চট্টগ্রামে ভুবন মাঝি ছবির বিকল্প ব্যবস্থার এই প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত। এরপর সেখান থেকে ছবিটি সিলেটের দর্শকেরা ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর কবি নজরুল ইসলাম মিলনায়তনে দেখতে পারবেন। এরপর একে একে কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায়ও হবে ভুবন মাঝির বিকল্প প্রদর্শনী হবে।
এই ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘ছবিটির প্রদর্শনীর। বিষয়ে শিল্পকলা একাডেমির সঙ্গে আলোচনা চলছে। যদি সবকিছু ঠিকমতো এগোয়, তাহলে শিল্পকলা একাডেমির সহযোগিতায় মুক্তিযুদ্ধের এই ছবি বিকল্প প্রদর্শনীর সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকেরা দেখতে পারবেন।’

basic-bank

Be the first to comment on "বিকল্প ব্যবস্থায় ‘ভুবন মাঝি’"

Leave a comment

Your email address will not be published.


*