শিরোনাম

বিকেলে জাগপার কনভেনশনে অংশ নেবেন খালেদা

নিউজ ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া সাড়ে ৩টার দিকে কনভেনশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান  জানান, কনভেনশনে  দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাউন্সিলরা অংশ নেবেন। তারা দলের সাংগঠনিক প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরবেন।

জানা গেছে, জাগপার কনভেনশনে অংশ নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।

basic-bank

Be the first to comment on "বিকেলে জাগপার কনভেনশনে অংশ নেবেন খালেদা"

Leave a comment

Your email address will not be published.


*