শিরোনাম

বিচ্ছেদের খরচ জোগাতে বিয়ের পোশাক নিলামে!

নিউজ ডেস্ক : ২০১৪ সালের আগস্টে সামান্থার বিয়ে হয়। তাঁর অভিযোগ, বিয়ের ১৮ মাস পর তাঁর স্বামী তাঁকে রেখে অন্য এক নারীর সঙ্গে থাকছেন। তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণা, এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান তিনি।

বিয়ের দেড় বছরের মাথায় স্বামী পরিত্যাগ করেছেন বলে অভিযোগ তুলেছেন এক ব্রিটিশ নারী। শুধু তা-ই নয়, স্বামী আরেক নারীর সঙ্গে বাসও করছেন বলে অভিযোগ তাঁর। এই প্রতারণার অভিযোগ তুলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চান ওই নারী। আর এই খয়খরচা মেটাতে বিয়ের সেই পোশাকটা নিলামে তুলেছেন। ব্রিটিশ মুদ্রায় দাম হাঁকা হয়েছে দুই হাজার পাউন্ড।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ২৮ বছর বয়সী ওই নারীর নাম সামান্থা র‍্যাগ। ব্লগার সামান্থা চেস্টারফিল্ডের বাসিন্দা।

বিচ্ছেদের খরচ জোগাতে সামান্থা তাঁর বিয়ের পোশাক অনলাইন নিলামের ওয়েবসাইট ই-বেতে তুলেছেন।

সামান্থার ভাষ্য, নতুন অবস্থায় পোশাকটি কিনতে প্রায় দুই হাজার ব্রিটিশ পাউন্ড খরচ হয়েছিল। কিন্তু এখন তিনি ৫০০ ব্রিটিশ পাউন্ড দিয়ে দর শুরু করেছেন।

পোশাকটি কেনার জন্য এখনো কেউ দরদাম করেনি।

basic-bank

Be the first to comment on "বিচ্ছেদের খরচ জোগাতে বিয়ের পোশাক নিলামে!"

Leave a comment

Your email address will not be published.


*