নিউজ ডেস্ক : দিনাজপুরে বিরল উপজেলার টেগরা মহেশপুর গ্রামে ধর্ষণচেষ্টার শিকার ৪ বছরের এক শিশুকন্যাকে গেল শনিবার রাত ১০টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।
ওই শিশুটির পিতা (জয় চন্দ্র শীল) জানায়, শনিবার বিকেলে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল তার চার বছর বয়সী মেয়ে। এ সময় বিমল দাস নামে এক ব্যক্তি শিশুকে কোলে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরলে জানতে পারেন মা। রাতে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট চিকিৎসক জানান, শিশুটির ওপর পাশবিক নির্যাতনচেষ্টার চিহ্ন দেখতে পেয়েছেন তারা। তাকে প্রয়োজনীয় পরীক্ষাসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিরল থানার পরিদর্শক আব্দুল মজিদ জানান, প্রায় ৫৫ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি কয়েক সন্তানের জনক। আজ রবিবার সকাল পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

Be the first to comment on "বিরলে ধর্ষণচেষ্টার শিকার ৪ বছরের শিশুকে মেডিক্যালে ভর্তি"