শিরোনাম

বিল গেটসকে সরিয়ে অ্যামানসিও ওর্তেগা এখন বিশ্বের এক নম্বর ধনী

নিউজ ডেস্ক : বিশ্বের এক নম্বর ধনীর তকমাটা এক দশকেরও বেশি সময় ধরে রেখেছিলেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। কিন্তু, এবার মুকুটটা হারাতেই হল তাঁকে। নতুন এক নম্বর ধনীর নাম অ্যামানসিও ওর্তেগা। বিশ্বের সবচেয়ে প্রচলিত ফ্যাশন রিটেল চেন ব্র্যান্ড ‘জারা’-র মালিক তিনি। তবে, অ্যামানসিও ওর্তেগা আরও একটি নজির গড়েছেন সম্প্রতি।
দীর্ঘদিন ধরে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তির মুকুট পরে থাকা বিল গেটস-এর কাছ থেকে তিনি শেষ পর্যন্ত ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন মুকুট। এর ফলে এখন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তির নাম অ্যামানসিও ওর্তেগা। এই মুহূর্তে ওর্তেগার সঞ্চিত ধনসম্পত্তির পরিমাণ ৭৯.৫ বিলিয়ন মার্কিন ডলার।
বিল গেটসের সঞ্চিত ধন-সম্পত্তির মূল্য ৭৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ওর্তেগার সঞ্চিত ধন-সম্পত্তির থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার কম। এর ফলে বিল গেটস এখন ধনী ব্যক্তিদের তালিকায় দু’নম্বরে। গত বুধবার ‘জারা’-র মূল সংস্থা ইন্ডিটেক্স-এর শেয়ারের মূল্য ২.৫ শতাংশ বৃদ্ধি পেতেই বিল গেটসকে সরিয়ে ধনীদের তালিকায় এক নম্বরে উঠে আসেন ওর্তেগা।
এই মুহূর্তে ‘জারা’-র ৫৯.৩ শতাংশ শেয়ারের মালিকানা আছে অ্যামানসিও ওর্তেগার কাছে। যদিও, তিনি মেয়ে মার্তার হাতে ব্যবসার দায়ভার তুলে দিতে যাবতীয় আয়োজন সেরে ফেলেছেন। খুব তাড়াতাড়ি মার্তা ‘জারা’-র পরিচালন পর্ষদের প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "বিল গেটসকে সরিয়ে অ্যামানসিও ওর্তেগা এখন বিশ্বের এক নম্বর ধনী"

Leave a comment

Your email address will not be published.


*