শিরোনাম

বিশিষ্ঠ ঠিকাদার রেজাউল’আর নেই

বিশিষ্ঠ ঠিকাদার রেজাউল'আর নেই

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ঠ ঠিকাদার রেজাউল ইসলাম আর নেই। গত রোববার দুপুরে (২ ফেব্রুয়ারী) ঢাকা থেকে লোহাগড়ায় ফেরার পথে মাওয়া ঘাট পারাপারের সময় লঞ্চের মধ্যে সন্ধ্যা ৭টার দিকে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না……..রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ আসর লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, মরহুমের শ্যালক ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারন সম্পাদক জাকির হোসেন, লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সহকারি শিক্ষক আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএম রাশেদ হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে তাকে লোহাগড়া বাজার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নিউজিল্যান্ড প্রবাসী ও নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নিকসন রহমান ও লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান সাজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, রেজাউল ইসলাম জেলা ও উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বিশিষ্ঠ ঠিকাদার রেজাউল’আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*