শিরোনাম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ-সমাবেশ ওয়াশিংটন থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিস সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিভিন্ন দেশের প্রধান শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে।
রবিবার নারীদের নেতৃত্বে লাখ-লাখ বিক্ষোভকারীদের ওয়াশিংটনসহ বিভিন্ন শহরের সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার শপথগ্রহণের পরপরই ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারীর প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানান তারা।
অভিবাসীদের জন্য কট্টর নীতি, নারীদের অবমাননা ও বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েছে। এতে কেবই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।

basic-bank

Be the first to comment on "বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*