শিরোনাম

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক : ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জোসে সেরা পদত্যাগ করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে সিএনএনের এক খবরে জানানো হয়েছে।
সেরা জানিয়েছেন, তিনি স্বাস্থ্যগত কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন না। এ কারণেই তিনি তিনি পদত্যাগ করেছেন।
৭৪ বছর বয়সী সেরা কী ধরণের রোগে ভুগছেন তা তিনি জানাননি।
তবে ব্রাজিল সরকারের একটি সূত্র জানিয়েছে, মেরুদণ্ডে ব্যথার কারণেই সেরা পদত্যাগ করেছেন। এর আগেও তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।

basic-bank

Be the first to comment on "ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ"

Leave a comment

Your email address will not be published.


*