নিউজ ডেস্ক : ব্রাজিলের টোকানটিনস রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গুহার ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, রাজ্যটির সান্তা মারিয়া শহরের ‘কাসা দা পেদ্রো’ গুহায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে ৫০ জনেরও অধিক ধর্মীয় উপাসক উপস্থিত ছিলেন।
এদিকে এ দুর্ঘটনায় আহত হয়ে স্থনীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন। প্রাথমিকভাবে গুহার ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।
ব্রাজিলে গুহার ছাদ ধসে নিহত ১০

Be the first to comment on "ব্রাজিলে গুহার ছাদ ধসে নিহত ১০"