শিরোনাম

ব্র্যাথওয়েটের ব্যাটে লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক : শারজাহ টেস্টে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে চড়ে পাকিস্তানের বিপক্ষে লিডের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে ক্যারিবীয়রা। ৯৫ রানে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট।

আট উইকেট হারিয়ে ২৫৫ রানে সোমবার দিন শুরু করা পাকিস্তান আরও ২৬ রান যোগ করে অলআউট হয়। পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক পাশে অবিচল থাকেন ব্র্যাথওয়েট। রোস্টন চেজ ও শেন ডরউইচের সঙ্গে দুটি ভালো পার্টনারশিপও গড়েন তিনি। চেজের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট দখল করেন ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।

 

basic-bank

Be the first to comment on "ব্র্যাথওয়েটের ব্যাটে লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ"

Leave a comment

Your email address will not be published.


*