শিরোনাম

ভাঙল স্বপ্নের উদ্বোধনী জুটি

নিউজ ডেস্ক : স্বপ্ন দীর্ঘস্থায়ী হলো না। দীর্ঘস্থায়ী হলো না তামিম ইকবাল আর সৌম্য সরকারের স্বপ্নের উদ্বোধনী জুটি। পঞ্চম দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। অ্যাশলে গুণারত্নের বলে বোল্ড হয়ে গেলেন দুর্দান্ত খেলতে থাকা ওপেনার সৌম্য সরকার। তিনি আজ আর কোনো রান যোগ করতে পারেননি। তার ৪৯ বলে ৫৩ রানের ইনিংসটিতে ৬টি চার এবং ১টি ছক্কার মার রয়েছে।

ধীরেসুস্থে খেলতে থাকা তামিম ইকবাল ব্যাট করছেন ১৩ রান নিয়ে। তামিমের নতুন সঙ্গী মমিনুল হক। উদ্বোধনী জুটিতে এই দুজন ৬৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেটে ৭২। ম্যাচ বাঁচাতে হলে আজ প্রতিটি সেশন উইকেট বাঁচিয়ে খেলতে হবে বাংলাদেশকে। যা পঞ্চম দিনের উইকেটে ভীষণ কঠিন একটা কাজ। ৯৯তম টেস্টে পরাজয় এড়াতে এই কঠিন কাজটিই করে দেখাতে হবে টাইগারদের।

basic-bank

Be the first to comment on "ভাঙল স্বপ্নের উদ্বোধনী জুটি"

Leave a comment

Your email address will not be published.


*