শিরোনাম

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত

নিউজ ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লে. জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান নিয়োগ দিয়েছে দেশটির সরকার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার নতুন সেনাপ্রধানের সঙ্গে বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল বি এস ধানোয়ার নাম ঘোষণা করেছে।

আগামী ৩১ ডিসেম্বর তারা নতুন দায়িত্ব বুঝে নেবেন। বর্তমান সেনাপ্রধান দলবীর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন বিপিন রাওয়াত। বিমানবাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহার জায়গায় আসছেন ধানোয়া। দলবীর ও রাহা অবসরে যাচ্ছেন।
জ‌্যেষ্ঠ দুজন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে পদাতিক সেনা বিপিন রাওয়াতকে সেনাপ্রধান করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লে. জেনারেল প্রবীণ বকশি এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান পিএম হারিজের সেনাবাহিনীতে চাকরির বয়স তার চেয়ে বেশি। ১৯৭৮ সালের ডিসেম্বরে ইলেভেন গোফরা রাইফেলসের পঞ্চম ব‌্যাটালিয়নে কমিশন লাভ করেন বিপিন রাওয়াত।

সীমান্তে (এলএসি) একটি পদাতিক ব‌্যাটালিয়নের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কাশ্মীর উপত‌্যকায় একটি পদাতিক ডিভিশন ও রাষ্ট্রীয় রাইফেলস সেক্টরের কমান্ডার ছিলেন বিপিন রাওয়াত। যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী অভিযানের ব‌্যাপক অভিজ্ঞতা রয়েছে তার।

basic-bank

Be the first to comment on "ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত"

Leave a comment

Your email address will not be published.


*