শিরোনাম

ভারতে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫

নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি স্কুল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের সবাই স্কুলবাসটির আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের শিশুরা ইতাহের জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী। বাসটিতে ওই স্কুলে অর্ধশতাধিক স্কুল শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের সবারই বয়স ১০ বছরের নিচে বলে জানানো হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

basic-bank

Be the first to comment on "ভারতে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫"

Leave a comment

Your email address will not be published.


*