শিরোনাম

মর্মান্তিকভাবে তিন শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : ঝিনাইদহে পানিতে ডুবে নিহত হয়েছে তিন শিশু। আজ সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৮) ও ননী মিয়ার ছেলে মুরাদ (১০)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল তিন শিশু। এদের মধ্যে শিশু নীরব সাঁতার জানত না। খেলার একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে তিন শিশুই পানিতে পড়ে যায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, বেলা ১১টার দিকে তিন শিশুর গলা জড়াজড়ি করা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে নীরবকে বাঁচাতে গিয়ে রিয়া ও মুরাদও পানিতে ডুবে যায়। সে কারণেই তিন শিশুকে গলা জড়াজড়ি করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রিয়া, নীরব ও মুরাদের লাশ তাদের পরিবারের কাছেই আছে বলে জানান ওসি।

basic-bank

Be the first to comment on "মর্মান্তিকভাবে তিন শিশুর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*