নিউজ ডেস্ক : জামালপুর সদর উপজেলার দিকপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে একটি মাইক্রোবাস রাস্তার একপাশে দাঁড়ানো দুজনকে চাপা দেয়। পরে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মাইক্রোবাসচাপায় নিহত দুজনের নাম জহুরুল ইসলাম ও মোস্তফা। আহত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মোহাব্বত কবির দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Be the first to comment on "মাইক্রোবাসচাপায় জামালপুরে নিহত ২"