শিরোনাম

মাঠে ফিরেই মেসির গোল, বার্সার বড় জয়

নিউজ ডেস্ক : মেসিবিহীন বার্সেলোনা সর্বশেষ ৩ ম্যাচ থেকে হারিয়েছে ৭ পয়েন্ট। মেসির অভাবটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছিল ক্লাবটিকে। কিন্তু লা লিগায় শনিবার বিকেলে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ফিরলেন মেসি। তার ফেরার ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা।

দুই ব্রাজিলিয়ান নেইমার ও রাফিনিয়া আলো ছড়ালেন শুরু থেকেই। বদলি নেমে জ্বলে উঠলেন লিওনেল মেসি। গোলের উল্লাসে মাতেন লুইস সুয়ারেসও। আক্রমণভাগের এমন দাপুটে পারফরম্যান্সে হেসেখেলেই জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে গোল করেন মেসি ও সুয়ারেস। নেইমার গোল না পেলেও দুটি গোলে অবদান রাখেন।

এই জয়ে আট ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬।

basic-bank

Be the first to comment on "মাঠে ফিরেই মেসির গোল, বার্সার বড় জয়"

Leave a comment

Your email address will not be published.


*