নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের বড়ব্রীজ এলাকায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টেকেরহাট থেকে রাজৈরগামী তিন চাকার যান মাহিন্দ্র বিপরীত দিক মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর ২ জন মারা যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মাহিন্দ্র ও বাস উভয় গাড়ির যাত্রীদের মধ্যে আহত ১৫ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার এসআই নাজমুল হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "মাদারীপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৪, আহত ১৫"