শিরোনাম

মার্কিন অভিনেত্রী মেরি টাইলার মুর আর নেই

নিউজ ডেস্ক : অ্যামি অ্যাওয়ার্ডজয়ী ও অস্কার মনোনয়ন পাওয়া জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেরি টাইলর মুর ৮০ বছর বয়সে মারা গেছেন। বুধবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার সহকারী মারা বুক্সবাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মৃত্যুর সময় তার বন্ধু ও স্বামী ড. এস রবার্ট লেভিন পাশে ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার তাকে কানেক্টিকাটের গ্রিনউইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
ষাটের দশকে জনপ্রিয় সিটকম শো ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন মেরি। পরে নিজের নামে ‘দ্য মেরি টাইলার মুর শো’ শুরু করেন তিনি। টেলিভিশনে কাজের জন্য তিনি অ্যামি অ্যাওয়ার্ড পান। এছাড়া ১৯৮০ সালে ‘অর্ডিনারি পিপল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।
প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী মুর টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে। যদিও ওই বিজ্ঞাপনে তিনি ক্ষুদ্র পরি (লিটল অ্যাঞ্জেল) হওয়ায় তার চেহারা দেখা যায়নি।
সূত্র: বিবিসি

basic-bank

Be the first to comment on "মার্কিন অভিনেত্রী মেরি টাইলার মুর আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*