নিউজ ডেস্ক : সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি গ্রামে মার্কিন প্লেন হামলায় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও সিরিয়ান সরকার বিদ্রোহী গোষ্ঠী জাভাত ফতেহ আল-শাম গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য আবু হাজের আল হোমসি ওরফে আবু ওমার সারাকেব নিহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে বলে বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
জাভাত ফতেহ আল-শাম গ্রুপ আগে নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিলো।
খবরে বলা হয়, আলেপ্পোর কাফর নাহা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীটির সভা চলাকালে হামলার ঘটনাটি ঘটে। তবে গ্রুপটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি সভার বিষটি অস্বীকার করেছেন।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে বিভিন্ন অভিযান পরিচালান করে আসেছে। এই হামলা তারাই অংশ বলে ধারণা করা হচ্ছে।

Be the first to comment on "মার্কিন হামলায় আসাদবিরোধী গ্রুপের কমান্ডার নিহত"