নিউজ ডেস্ক : আগামী মার্চ মাসের মধ্যে রাজধানীর গুলশান-বনানী ও মোহাম্মদপুর-মিরপুর এলাকার যেকোনো একটি সড়ক গাড়িমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ এলাকায় বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের র্যালির আগে আলোচনা সভায় মেয়র এ ঘোষণা দেন।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপদ বিভাগসহ সরকারি আটটি সংস্থাসহ মোট ৪৪টি সংস্থা এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। মেয়র বলেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-মিরপুর এলাকায় রাস্তা খোঁজা হচ্ছে। এসব রাস্তার যেকোনো একটি ছোট রাস্তা হলেও কারমুক্ত করা হবে। সেখানে শুধু হাঁটার জন্য খুলে দেওয়া হবে। সেটি বনানী কাঁচাবাজারের সামনেরও রাস্তাও হতে পারে, বলেন মেয়র।

Be the first to comment on "মার্চের মধ্যে ডিএনসিসির ২ রাস্তায় ব্যক্তিগত গাড়ি বন্ধ"