শিরোনাম

মা আমাকে ফোন করো না

নিউজ ডেস্ক : ইরাকের মোনালি আতাল্লা নামে এক তরুণী তার মাকে মেসেজ পাঠিয়ে জানিয়েছে ‘মা আমাকে ফোন করো না। আইএস জঙ্গিদের সাথে একঘরে আটকে আছি।’ এমন ঘটনাটি ঘটেছিল দু’বছর আগে মসুল এবং পাশের কারাকোশ শহর যখন দখল করে আইএস জঙ্গিরা। তখন সেখান থেকে পালিয়ে কিরকুকে চলে আসে আতাল্লাসহ আরও ছয় খ্রিস্টান ধর্মাবলম্বী ছাত্রী। কিন্তু কয়েকশো আইএস জঙ্গি হঠাৎ আক্রমণ করে বসে ইরাকে শহর কিরকুকে। সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময়ে আতাল্লাদের বাড়িটিতে আশ্রয় নেয় কয়েকজন জঙ্গি। যে ঘরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছিল, সেই ঘরেই খাটের নিচে লুকিয়ে ছিল আতাল্লাসহ কয়েকজন তরুণী। চারিদিকে অন্ধকার থাকায় জঙ্গিরা কেউই তাদের উপস্থিতি বুঝতে পারেনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,‘ওই ঘরে জঙ্গিদের উপস্থিতি আমরা প্রত্যেকটি মুহূর্তে টের পেয়েছিলাম। এমনকি তাদের কথায় বোঝা যাচ্ছিল সংঘর্ষে দু’জন জঙ্গি আহত হয়েছিল। খুব নীচু স্বরে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। আমরা খাটের তলায় ছিলাম। চারিদিক অন্ধকার থাকায় আমাদের উপস্থিতি কেউ টের পায় নি। তবে এক সময় তাদের একজনের পা আমার কাঁধে লাগে। সে সময় সত্যিই খুব ভয় পেয়েছিলাম।’

পরে কী ভাবে ওই অবস্থা থেকে তারা মুক্তি পেয়েছিল? এমন প্রশ্নের জবাবে আতাল্লা জানান, অনেকক্ষণ পর জঙ্গিরা চলে যায়। পরের দিন সকালে কিরকুকের পুলিশ বাহিনী তাদের উদ্ধার করে।

 

basic-bank

Be the first to comment on "মা আমাকে ফোন করো না"

Leave a comment

Your email address will not be published.


*